দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটা ‘মাফিয়া গ্যাং’। ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ওই দেশের (ইতালির) প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের অগ্রগতি কার্যক্রম ও সমসাময়িক ইস্যু নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না। ইটস আ মাফিয়া গ্যাং। এই যে মাফিয়া গ্যাং বলছি, এটার একটা প্রমাণ হচ্ছে আজমিরী হক বাঁধনের উপরে হামলা। আমার মনে হয় এটা করে তারা আবার বোঝালো ওদের আদৌ রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে কোনোভাবে আমাদের মাটিতে রাজনীতি করতে দেয়া উচিত হবে কিনা।’
হামলাকারীদের মধ্যে যারা ভিডিও প্রকাশ করেছেন, তাদের ধন্যবাদ জানিয়ে জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগ কি বস্তু, আওয়ামী লীগ কারা করেন, আওয়ামী লীগ কি, তারা আমাদের সামনে আবার হাজির করছেন। আমি প্রায়ই বলতাম শেখ হাসিনা যখনই কথা বলেন তিনি আসলে দেখান তারা কত নোংরা।’
এসময় তিনি বলেন, আওয়ামী লীগের যদি ন্যূনতম দুঃখবোধ থাকতো বা রাজনীতিতে ফিরে আসার উদ্দেশ্য থাকতো, তাহলে এই সহিংসতাগুলো করা হতো না।
অভিনেত্রী বাঁধনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জাহেদ উর রহমান বলেন, ‘এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা ওই দেশে যা যা নেয়ার এটার প্রসেস শুরু হয়েছে, আমরা অবশ্যই এটা ছেড়ে দেবো না। এটা কোনোভাবেই ছেড়ে দেয়া যাবে না।’
কে